ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়য়েছে রোববার। ঈদুল আজহার দ্বিতীয় দিন সোমবার। সারাদেশে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা গেছে।

ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও আ‌রো দু‌দিন তথা জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখও (ঈদের তৃতীয় দিন) সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন অনেকে পশু কোরবানি করছেন।

ত্যাগের মহিমা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেউ একাধিক কোরবানি দিচ্ছেন। আবার কেউ পারিবারিক ঐতিহ্য রক্ষায়, কেউ আবার ব্যবসা ও কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারাই দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন।

ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন রাজধানীর রায়ের বাজারের করিম শেখ।

তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের পারিবারিক ঐতিহ্য হিসাবে প্রতিবছর তিনটি গরু কোরবানি দেই। একটি ঈদের দিন কোরবানি করেছি। আজ একটা দিচ্ছি আগামীকালও আরেককটা কোরবানি করব।

পুরান ঢাকার সূত্রাপর এলাকার বাসিন্দা শামীম খান বলেন, গরু কিনছি ঈদের আগের দিন রাতে। ঈদের দিন কসাই পাই নাই। ঈদের পরে দুই দিনও কোরবানি দেয়া যায়। এজন্য আজ কোরবানি দিচ্ছি।

রাজধানীর মৌসুমি ওমর ফারুক জানান, ঈদের দিন তিনটি গরু দুটি খাসি জবাই করেছি। আজকে দুটির অর্ডার আছে। একটি বানানোর কাজ চলছে। শেষ হলে আরেকটি ১২টার দিকে কাটব।

Tag :

সারাদেশে ঈদের দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

Update Time : ০৪:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২