ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সারাদেশে বন্যায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন পাঁচজন; মৃতের সংখ্যা বেড়ে ৭৩

সারাদেশে বন্যায় গত ১৭ মে থেকে ২৪ জুন দুপুর পর্যন্ত মোট মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এই সময়কালে বন্যাকবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর মধ্যে শুধু পানিতে ডুবেই ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার বিকেলে সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ৪ হাজার ৪৮ জন আক্রান্ত থাকলেও শুক্রবার তা বেড়ে ৪ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। এছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তবে এখন পর্যন্ত এ দুটি রোগে মৃত্যুর কোনো সংবাদ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়াও বন্যাকালীন বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন। এদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে সাপের দংশনের শিকার হয়েছেন চারজন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৯ জনের।

১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় ময়মনসিংহ বিভাগে ২২, সিলেট বিভাগে ৪৭ এবং রংপুর বিভাগে ৪ জনসহ মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ২৩ জুন পর্যন্ত এখানে ২৬ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের। নেত্রকোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

এছাড়াও ময়মনসিংহে ৫ জন ও জামালপুরে ৬ জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রাম ও শেরপুরে ৩ জন করে ও লালমনিরহাটে একজন বন্যাকালীন মারা গেছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সারাদেশে বন্যায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন পাঁচজন; মৃতের সংখ্যা বেড়ে ৭৩

Update Time : ০২:১৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২