ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

হঠাৎ করে বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার

হঠাৎ করে বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভারে। এ কারণে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েন। হঠাৎ পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। তারা অভিযোগ জানাতে শুরু করেন।

শুক্রবার (১৬ জুন) মধ্যরাত থেকে এ সমস্যার মুখে পড়তে হয় অনেক ব্যবহারকারীকে।

কী কারণে এই সমস্যা, সেই সম্পর্কে এখন পর্যন্ত মেটা কোনো বিবৃতি না দিলেও মেটার মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। সেই সম্পর্কে আমরা অবহিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, বার্তা থেকে ছবি বা ভিডিও কোনো কিছুই পাঠানো যাচ্ছিল না। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটা বড় অংশই এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

এ বিষয়ে মেটার কাছে অভিযোগ জানানো হলেও কী কারণে ওই সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে কিছু জানায়নি সংস্থাটি।

বিভিন্ন ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী একটি অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টর। মেটার অ্যাপগুলোতে সমস্যা শুরু হতেই তারা সেখানে অভিযোগ জানাতে শুরু করেন।

কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ কেউ ফেসবুকে কোনো লিঙ্ক খুলতে পারছেন না। কেউ বা ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না। এ রকম কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে ডাউন ডিটেক্টরে।

Tag :

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

হঠাৎ করে বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার

Update Time : ০৩:১৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩