ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি নিয়োগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে একজন কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছেন। হোয়াইট হাউসের ইতিহাসে এই প্রথম উচ্চপদে কোনো কৃষ্ণাঙ্গকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কারিন জিন-পিয়ের ১৩ মে প্রেস সেক্রেটারি জেন সাকির স্থালাভিষিক্ত হবেন।
প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি ছাড়াও জিন-পিয়ের আরও একটি ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে যাওয়া প্রকাশ্যে সমকামী আন্দোলনের সঙ্গে জড়িত প্রথম নারীও হতে যাচ্ছেন জিন-পিয়ের।
বাইডেন বিবৃতিতে জিন-পিয়েরের ‘অভিজ্ঞতা, প্রতিভা এবং সততার’ প্রশংসা করে বলেছেন, জিন-পিয়েরের নিয়োগের ঘোষণা দিয়ে তিনি ‘গর্বিত’।
প্রেস সেক্রেটারি হিসেবে জিন-পিয়েরের নাম ঘোষণার পর জেন সাকি টুইটারে জানান, তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম প্রকাশ্যে সহকামী আন্দোলনে জড়িত ব্যক্তি যিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।
৪৪ বছর বয়সী জিন-পিয়ের হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনে যোগ দেওয়ার আগে ২০০৮ এবং ২০১২ সালে সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার প্রচারাভিযানে অংশ নেন। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রচারাভিযানে কাজ করেছিলেন তিনি।
নিউইয়র্কে বেড়ে ওঠা, ফরাসি-ভাষী জিন-পিয়েরের জন্ম মার্টিনিতে। তার মা-বাবা হাইতির নাগরিক। মা-বাবা যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। সেখানে তার বাবা ট্যাক্সি চালাতেন এবং তার মা একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

হোয়াইট হাউসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি নিয়োগ

Update Time : ০৫:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২