ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৬০০ কোটি ছাড়িয়েছে রজনীকান্তের ‘জেলার’

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ২৫৫ Time View

দক্ষিণ ভারতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। গত ৫ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করছেন তিনি। তার অভিনয় মন কেড়েছে অসংখ্য অনুরাগীর। বড় পর্দায় নিজের কেরামতি দেখিয়ে দর্শক ও অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন তিনি।

গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের ছবি ‘জেলার’। মুক্তির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির বক্স অফিস ব্যবসা ৬০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ছবির সাফল্য উদযাপন করতে নিজের শিকড়েই ফিরে গেলেন রজনীকান্ত।

সম্প্রতি বেঙ্গালুরুতে নিজের পুরোনো কাজের জায়গায় দেখা গেল রজনীকান্তকে। বেঙ্গালুরুর ওই বাস ডিপোতেই কন্ডাক্টর হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। তখন তার নাম শিবাজি রাও গাইকোয়াড়। বিখ্যাত তামিল পরিচালক বালাচন্দ্রের নজরে পড়েছিলেন তিনি। তার পর ১৯৭৫ সালে মুক্তি পায় কমল হাসনের সঙ্গে তার প্রথম ছবি ‘অপূর্ব রঙ্গলাল’। শিবাজি রাও থেকে তিনি হয়ে ওঠেন রজনীকান্ত।

তার পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি রজনীকান্তকে। এখন পর্যন্ত ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।

শোনা গিয়েছে, নিজের ১৭১তম ছবির কাজ শেষ করে নাকি অভিনয় জীবনকে বিদায় জানাতে চান রজনীকান্ত। সেই খবরে এখনই নিজে সিলমোহর দেননি সুপারস্টার।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

৬০০ কোটি ছাড়িয়েছে রজনীকান্তের ‘জেলার’

Update Time : ০৬:০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩