ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির, এবারের আয়োজনেও থাকছে ভিন্নতা

ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই চমক। তার জন্মদিন মানে তো আরও চমক। গেল কয়েক বছর ধরে এ চমক দেখিয়ে আসছেন ঢালিউডের এ লাস্যময়ী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি।

এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। এবারের আয়োজনেও ভিন্নতা থাকছে বলে জানা গেছে। গেল বছর পরীমনি জন্মদিনে ড্রেস কোড ছিল সবুজ রঙের। এর আগের বছর ছিল ছেলেদের জন্য ছিল সাদা আর মেয়েদের বেগুনি রঙের।

পরীমনি এবার জন্মদিনে ড্রেস কোড রং নির্ধারণ করেছেন লাল এবং সাদা। জানতে চাইলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি। তবে এর বেশি কিছু জানাননি এ অভিনেত্রী।

এদিকে নিজের জন্মদিন নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন পরীমনি। একটি প্রচলিত গল্প নিজের ফেসবুকে শেয়ার করেছেন নায়িকা। তার মাধ্যমে জানিয়েছেন, যারা তার বিপদে পাশে ছিলেন তারাই এবারের জন্মদিনে পরীর সঙ্গে আনন্দ উপভোগ করতে পারবেন।

বুধবার (২০ অক্টোবর) দেওয়া পরীমনির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘‘এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো।’

মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, ‘আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো!’

অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসল। বাকিরা এমন ভাব করল, যেন তারা কিছু শুনতেই পায়নি! যারা সাহায্যের জন্য আসল তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।

বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়?’ মেয়েটি উত্তরে বলল, ‘যারা এসেছেন তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী!

তারা কিন্তু খাবার খেতে আসেননি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।’ মূলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি! তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্যতাও রাখে না!’’

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির, এবারের আয়োজনেও থাকছে ভিন্নতা

Update Time : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১