ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভ পুরোপুরি পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে রুশ সেনাদের পুরোপুরি সরিয়ে পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে কিয়েভ পুনর্দখলের এই দাবি করেছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাত দুইটার দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে হান্না মালিয়ার জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়েছে। কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনের সেনাদের দখলে।

তিনি আরও জানান, রুশ বাহিনীর কাছ থেকে ইরপিন, বুচা, গোস্তমেল এবং পুরো কিয়েভ মুক্ত হয়েছে। তবে কিয়েভ মুক্ত হলেও ইউক্রেনীয়দের এখনই নিরাপদ আশ্রয় ছেড়ে হামলার মুখে পড়া বাড়িঘরে ফিরতে নিষেধও করেছেন তিনি।

তবে কিয়েভের পুরো অঞ্চল প্রকৃতপক্ষে রুশ সেনা মুক্ত হয়েছে কিনা তা সিএনএনের পক্ষ থেকে এখন যথার্থভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিগত কয়েকদিন কিয়েভ ও এর পার্শ্ববর্তী শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। দুটি কারণে রুশ সেনারা সরে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমটি হচ্ছে ইউক্রেনের সেনাদের মনোবল চাঙা রেখে যেন প্রতিরোধ অব্যাহত রাখে। দ্বিতীয়টি, রুশ সেনারা এখন দোনবাস দখলে বেশি মনোযোগী হয়েই কিয়েভ থেকে সেনা সরিয়ে নিচ্ছেন।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

ইউক্রেনের রাজধানী কিয়েভ পুরোপুরি পুনর্দখল করার দাবি করেছে ইউক্রেন

Update Time : ০৪:৪৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২