ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩১ মে ২০২৬ ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৫৮ Time View

প্রশানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘মানুষের কল্যাণে রাজনীতি করলে টিকে থাকা যায়। অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না।’

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারেননি।এজন্যই আজ বিএনপির দুরাবস্থা।’

তিনি উল্লেখ করেন, ‘খালেদা জিয়া একদিন বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধীদলীয় নেত্রীও হতে পারবেন না। কিন্তু আজ ভাগ্যের কারণে বিষয়টি তার ওপরই ফলে গেছে। আজ তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রীও হতে পারেননি।’

প্রধানমন্ত্রী জানান, ‌‘আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই এবং স্থান থাকবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ উপমহাদেশের একটি সংগঠন, সবচেয়ে প্রাচীন সংগঠন হিসেবে ঠিকে আছে। মুক্তিযুদ্ধের সময়ে যারা বাধা দিয়েছিল তাদের দোসরদের চক্রান্ত স্বাধীন দেশেও অব্যাহত আছে।’

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩১ মে ২০২৬

অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: প্রধানমন্ত্রী

Update Time : ১১:২৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১