ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

অবশেষে নায়িকা পরীমনি আটক, অভিযানে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

বহুল আলোচিত নায়িকা পরী মনিকে আটক করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সন্ধা ৬টার দিকে বনানীর বাসায় অভিযান পরিচালনা শেষে পরীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাবের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, পরীমনির বাসা থেকে প্রায় ৫০-৬০ বোতল বিদেশি মদ উদ্ধার কারা হয়েছে। তবে অভিযান এখনো চলছে।

বিকেল ৪টার দিকে পরী মনির বাসা ঘিরে রাখে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা। সেই সময় লাইভে এসে থানা সহ বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে তার আতঙ্কের বিষয়টি জানান। লাইভে পরী মনি অভিযোগ করে বলেন, তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। তারা দরজা ধাক্কা-ধাক্কি করতেছে। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অভিযান চলাকালে বিকেল সাড়ে চারটার দিকে পরী মনি তার বাসার বারান্দায় এসে নিচে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে ওঠার জন্য ডাকতে থাকেন। এ সময় তিনি ভবনের পাঁচতলার বারান্দায় এসে সাংবাদিকদের বলেন, ভাই আপনারা উপরে কেন আসছেন না, আপনারা উপরে আসেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরী মনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পরী মনির বাসার সামনে দায়িত্বরত এক র‍্যাব কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অভিযানটি মূলত পরিচালনা করছে র‍্যাব সদর দপ্তর, সহযোগিতায় রয়েছেন র‍্যাব-১ এর সদস্যরা।

বোট ক্লাব কাণ্ডে নতুন করে আলোচনায় আসা বিতর্কিত এই নায়িকাকে ঘিরে অভিযোগের শেষ নেই। তার বাসায় অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশী মদ রাখার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগ পুরনো। একাধিক ফ্লপ ছবির এই নায়িকার বিরুদ্ধে বহু বিবাহের অভিযোগ রয়েছে। ধনীর দুলালদের সঙ্গে সখ্যতা গড়ে দেশে-বিদেশে ঘুরে বেড়ানো এবং অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি অভিনেত্রী একা এবং মডেল পিয়াসা ও মৌ কে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে মদ ও সিসা পাওয়া যায়।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

অবশেষে নায়িকা পরীমনি আটক, অভিযানে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

Update Time : ১২:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১