ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা বেড়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এর আগে এই মানের স্বর্ণের ভরি ছিল ৭১ হাজার  ৪৪২ টাকা।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) জানায়, আগামী ২৩ মে থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এই ধাতু।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৪৮৩ দশমিক ২০ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ৪৪২ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা।

শনিবার পর্যন্ত দাম ছিল ৬৮ হাজার ২৯২ দশমিক ৭২ টাকা। দাম বেড়ছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৫৮৫ দশমিক ৯২ টাকা। বর্তমান দাম ৫৯ হাজার ৫৪৪ দশমিক ৭২ টাকা।

ভরিতে বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ২৬৩ দশমিক ২৮ টাকা। শনিবার পর্যন্ত দাম ছিল ৪৯ হাজার ২২২ দশমিক শূন্য ৮ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪১ দশমিক ২০ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম

বাংলাদেশ জুয়েলারি সমিতি নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে এতদিন সনাতন পদ্ধতিতে রুপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস।

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

Update Time : ০৪:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১