ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতু চালুর পর সর্বোচ্চ টোল আদায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৪৭১ Time View

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে সেতুর টোল আদায়ের রেকর্ড ভঙ্গ হয়েছে গেল ২৪ ঘণ্টায়। বুধবার (১২ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গেল ২৪ ঘণ্টার মতো এতো পরিবহন টোল আদায় কখনো হয়নি।

গণপরিবহনের পাশাপাশি অন্যান্য পরিবহন সেতু পারাপার হয়েছে। ফলে সারাক্ষণ চাপ ছিল বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় এলাকায়। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। যা বিগত টোল আদায়ের ইতিহাসকে ছাড়িয়ে নতুন ইতিহাস রেকর্ড করেছে। সেতুর ওপর দিয়ে ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে দুই কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

Tag :

বঙ্গবন্ধু সেতু চালুর পর সর্বোচ্চ টোল আদায়

Update Time : ০৭:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১