ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৮১ Time View
রাজধানীর শাহ আলী থানায় কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।
র‌্যাব জানায়, ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতে জড়িয়ে পড়েন রিয়া। এক পর্যায়ে তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওরফে রিয়া থেকে কৌশলে সুহাসিনী ওরফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর মেরুল বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে ফজিলাতুন্নেছা ওরফে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবনে এএসআই হুমায়ুন কবিরকে শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে নৃশংসভাবে হত্যা করে রিয়া। এরপর ১০ বছর ধরে পলাতক।
র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, এএসআই হুমায়ুনকে হত্যার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন রিয়া। পরে ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরির পর ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মীর কাজ নেন।
২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওরফে রিয়া থেকে কৌশলে সুহাসিনী ওরফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন। ওই নামে চিত্রজগতে নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে তৈরি করা জাল এসএসসি সনদ জব্দ করা হয়।
Tag :

ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Update Time : ১০:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩