ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

২০২২ সালে জমজমাট একটি বছর পাচ্ছে বলিউড দর্শকেরা

২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে আমির খানের পরের ছবি ‘লাল সিং চাড্ডা’। পিছিয়ে নেই শাহরুখ-সালমানও। তারা হাজির হচ্ছেন নতুন ছবি নিয়ে, সব মিলিয়ে জমজমাট একটি বছর পাচ্ছে বলিউড দর্শকেরা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ২২ অক্টোবর থেকে সে রাজ্যের প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতেই একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষণা আসছে। কয়েকদিনের মধ্যে বড় তারকাদের ১৭টি ছবির ঘোষণা দেয় প্রযোজকরা।

কিন্তু বলিউডের বাদশাহ ও ভাইজানের ছবি মুক্তির জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। জানা গেছে, চার মাসের ব্যবধানে মুক্তি পাবে তাদের ছবি।

চার বছর পর শাহরুখ ‘পাঠান’ দিয়ে পর্দায় আসবেন ২০২২ সালের ১৫ আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে, সালমানের ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে বড়দিনে। শাহরুখের ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অন্য ছবিতে সালমান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আছেন ইমরান হাশমি।

দুটি ছবিরই প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মস। দুটি ছবির মুক্তির মধ্যে এই ব্যবধান রাখা হয়েছে খুব ভেবেচিন্তেই। কোনোভাবেই যাতে একটি ছবি আরেকটির ক্ষতি করতে না পারে।

দুটি ছবিতেই দুই তারকা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তা ছাড়া শাহরুখকে যেমন ‘টাইগার থ্রি’-এ অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে, ‘পাঠান’-এও সালমান কয়েক মুহূর্তের জন্য অভিনয় করবেন। আর দুজনকে আলাদা আলাদাভাবে নব্বই দশকের জনপ্রিয় নায়কের ভূমিকায় দেখা যাবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’য়।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

২০২২ সালে জমজমাট একটি বছর পাচ্ছে বলিউড দর্শকেরা

Update Time : ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১