ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত বছর জন্মদিনেই সনি পোদ্দারের সঙ্গে বাগদানপর্ব সেরেছিলেন মিম। জানা যায়, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া ‘পথে হলো দেখা’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।

মিম জানান, এ সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।

পরিচালক রায়হান জুয়েল জানান, আগামী ফেব্রুয়ারির শেষদিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Update Time : ০৭:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২