ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

কবরীকে নেওয়া হলো আইসিইউতে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ৪৫০ Time View

করোনায় আক্রান্ত দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফলে হাসপাতাল পরিবর্তন করে আজ দুপুর আড়াইটায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী এ.কে.এম. নূর উদ্দিন সরকার।

এর আগে করোনা টেস্টে ফলাফল পজেটিভ এলে গত ৫ এপ্রিল  রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি  হোন কবরী।  সেখানে তাকে ২৪ ঘণ্টা আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সেভাবেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছিলো। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ব্যক্তিগত সহকারী এ.কে.এম. নূর উদ্দিন বলেন, ‘ম্যাডামের  শারীরিক অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত।  শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিলো। চিকিৎসকরা আইসিইউতে নিতে বললেও  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি ছিলোনা। পরে  দুপুর ২টা ১৫ মিনিটে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। ’

১৯৬৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। ছবিটি পরিচালনা করেন সুভাষ দত্ত। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অনেক কালজয়ী সিনেমা উপহার দেন অভিনেত্রী সারাহ বেগম কবরী

Tag :

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

কবরীকে নেওয়া হলো আইসিইউতে

Update Time : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১