ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

চিত্রনায়িকা কবরী লাইফ সাপোর্টে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৪৩৭ Time View

বরেণ্যে চিত্রনায়িকা নির্মাতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার বিকেলে তাকে বিকাল ৪টায় লাইফ সাপোর্টে নেয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কবরীর ছেলে শাকের চিশতী হাসপাতালের বাইরে থেকে এক ভিডিও বার্তায় বলছেন, মায়ের অক্সিজেন ওঠানামা করছে। এটা ভালো লক্ষণ নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে।

পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।

কবরীর কিডনির জটিলতা ও শারীরিক দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কবরী সারোয়ারের জন্ম চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব কৈশোর ও বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতেই। তার আসল নাম মিনা পাল। পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর।

কবরী সারওয়ার ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের একজন জীবন্ত কিংবদন্তী তারকা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন। রাজনীতির অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন।  ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননাও।

Tag :

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

চিত্রনায়িকা কবরী লাইফ সাপোর্টে

Update Time : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১