ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

ডক্টরেট ডিগ্রি’ নিয়ে যা বললেন মমতাজ

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধি পেলেন দেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত গায়িকা মমতাজ বেগম। ভারতের তামিলনাড়ুর ‘গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি’ তাকে এ সম্মাননা জানিয়েছে সংগীতে বিশেষ অবদানের জন্য।

গত শনিবার ১০ এপ্রিল গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। মমতাজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ১২ এপ্রিল ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরে বিতর্ক উঠে যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটি দেয়া হয়েছে সেটির বৈধতা নিয়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নেই। প্রতিষ্ঠানটি ডক্টরেট ডিগ্রি বিক্রি করে বলেও মন্তব্য করেন কেউ কেউ।

এমন অভিযোগের বিপরীতে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) মুখ খুলেছেন মমতাজ৷ তিনি বলেন, ‘কিছু বিতর্কের কথা আমার কানে এসেছে৷ কিন্তু আমার কাছে বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি। আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয়ের নাম আসছে সেটা এ বিশ্ববিদ্যালয় নয়।’

মমতাজ আরও বলেন, ‘আমি নিজে ও-ই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে এটা গ্রহণ করেছি। ওই আয়োজনে শত শত মানুষ ছিলেন। আমার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি ম্যানুয়েল। একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব। এ বিশ্ববিদ্যালয় ভুয়া এমন কোনো আভাসই মেলেনি।’

Tag :

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

ডক্টরেট ডিগ্রি’ নিয়ে যা বললেন মমতাজ

Update Time : ০৩:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১