ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

ঢাকার প্রবেশমুখসহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি সতর্ক অবস্থানে পুলিশ

জামায়াতে ইসলামীর তিন দফা বিক্ষোভ কর্মসূচি ঘিরে যেকোনো নৈরাজ্য ঠেকাতে ঢাকার প্রবেশমুখসহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাহিনীর সদস্যরা সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় সোমবার (৫ জুন) ভোর থেকেই পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ ছাড়া সাভার বাসস্ট্যান্ড, বিরুলিয়া ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, সোমবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। এই সমাবেশ ঘিরে যাতে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে, এ কারণে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
‘আমিনবাজার নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে, তবে এখনও কেউ আটক হয়নি। আমিনবাজার ছাড়াও বিরুলিয়া, সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট রয়েছে।’
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের তিন দফা দাবিতে সোমবার বিকেল ৩টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশের আয়োজন করেছে।
Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ঢাকার প্রবেশমুখসহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি সতর্ক অবস্থানে পুলিশ

Update Time : ০৫:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩