ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলে খেলার সুযোগ পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার(২৪ জানুয়ারি) এক জরুরি বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি জানান, পরবর্তী সিরিজ থেকেই সাকিবের নাম বিবেচনার জন্য নির্বাচক প্যানেলকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের অন্তর্ভুক্তির পাশাপাশি তার ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে হোম ও অ্যাওয়ে সিরিজে তিনি নিয়মিত হতে পারবেন বলে নিশ্চিত করেছে বোর্ড।

সাকিবের আইনি জটিলতা ও দেশে ফেরার প্রসঙ্গে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, বোর্ডের পক্ষ থেকে সাকিবকে ফেরানোর ব্যাপারে তারা একমত হয়েছেন। সাকিবের মাঠের বাইরের ইস্যুগুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন। আসিফ আকবর স্পষ্ট করে বলেন, সাকিব দেশের ক্রিকেটের একটি বড় ব্র্যান্ড এবং তিনি নিজ দেশেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। সাকিবের আইনি বিষয়টি সরকার দেখলেও ক্রিকেটীয় দিক থেকে বোর্ড তাকে দলের অংশ হিসেবেই বিবেচনা করছে।

অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন বিশ্বকাপে অংশ না নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিষয়টিও বোর্ড সভায় জানানো হয়েছে। আসিফ আকবরের মতে ক্যাবিনেট পর্যায় থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ার কারণে রাষ্ট্র এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকারের অবস্থানই সেখানে চূড়ান্ত বলে বিবেচিত হয়েছে। সাকিবের ফেরার খবরটি ক্রীড়ামোদীদের মনে স্বস্তি ফেরালেও বিশ্বকাপে না যাওয়ার ঘোষণা দেশের ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

Update Time : ০৫:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬