ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু চোরাচালান, পুশইন এবং কোরবানির পশুর চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি। গত ১৯ জুলাই সোমবার রাতে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফি বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। তারপর থেকে শিল্পার কোনো বয়ান সামনে আসেনি। ভাইরাল হয় রাজের গ্রেফতারির ঠিক আগে শিল্পার করা একটি পোস্ট। কিন্তু অবশেষে ৪ দিন পর মুখ খুললেন শিল্পা।
স্বামীর গ্রেফতারির সময় কীভাবে কঠিন সময় অতিবাহিত করছেন শিল্পা? বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি সেই কথাই বলে দিচ্ছে। বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি সেখানে দেখা যায়। যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।
এরপর বিশদে সেই উক্তির ব্যাখ্যাও দেওয়া রয়েছে। যেখানে লেখা, ‘যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের উপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।’
Tag :

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী

পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

Update Time : ০১:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১