ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্নফাঁসে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • ২৭১ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লালবাগ বিভাগের গোয়েন্দা টিম তাদের আটক করে।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (শুক্রবার) বিকেলে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করেছে বিমান কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে ডিবির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে শনিবার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এদিকে, পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তবে কিছুক্ষণ পর প্রার্থীরা কেন্দ্র থেকে চলে যান।

Tag :

ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

প্রশ্নফাঁসে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

Update Time : ০৫:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২