ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

‘বজরঙ্গী ভাইজান’ ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিলেন ভাইজান খ্যাত সালমান খান

সালমান খান-কারিনা কাপুর অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’  ২০১৫ সালে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এটি বলিউড সুপারস্টার সালমান খানের কেরিয়ারে অন্যতম সেরা ছবি। এই ছবিটি ওই বছর সারা বিশ্বব্যাপী ৯০০ কোটির ওপর ব্যবসা করেছিল। এবার এই ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিলেন সালমান। রোববার মুম্বাইয়ে ‘আরআরআর’ ছবির প্রি-রিলিজ প্রোগ্রামে হাজির হয়ে তথ্যটি জানান তিনি।

সিক্যুয়েলটি লিখবেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

ভারতে হারিয়ে যাওয়া ছোট্ট মুন্নিকে তার বাড়ি পাকিস্তানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় পবন ওরফে বজরঙ্গী।   সরল-সাদাসিধে, নির্বিরোধ প্রকৃতির পবন ভিন্ন ধর্মাবলম্বী মূক শিশুটিকে তার দেশে ফেরাতে প্রাণের বাজি রাখতেও পিছপা হয়নি।  বলিউডের প্রেম-ভালবাসা-অ্যাকশনের চেনা পরিধির বাইরে কবীর খান পরিচালিত এই ছবি মন ছুঁয়েছিল দর্শকের। ছোট্ট মুন্নি আর পবনের ভালোবাসা দর্শকদের মনে স্থায়ী দাগ ফেলে।

এদিকে রোববার ‘আরআরআর’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট এবং ‘আরআরআর’ পরিচালক এসএস রাজামৌলি। ওই অনুষ্ঠানে করণ সালমনকে ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করেন। উত্তরে সালমান খবরটি ঠিক বলে জানান।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

‘বজরঙ্গী ভাইজান’ ছবির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিলেন ভাইজান খ্যাত সালমান খান

Update Time : ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১