ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

বলিউডের কিং খ্যত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ২৪৪ Time View

বলিউডের কিং খ্যত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন তিনি। প্রিয় ‘বাদশা’ জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত।

তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মন্নত’-এর সামনে। বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি তিনি কখনও। এ বারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই।

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।

এ বারের জন্মদিন একটু অন্য ভাবে কাটাবেন শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। অতিথি তালিকাও তৈরি। সূত্রের খবর, নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। তার আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসবে আজই। সূত্র: আনন্দবাজার

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বলিউডের কিং খ্যত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ

Update Time : ০৩:৩৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩