ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • ২৬৬ Time View

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজউক, সেনাবাহিনীর টিম আমার পাশে দাঁড়ানো, তারা সবাই বলছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছে। একটু স্টেবল মনে হলে তখন ভেতরে প্রবেশের চেষ্টা করা হবে। আমরা আপাতত সেনাবাহিনীর সহায়তায় থ্রোলিং করে ভেতরে ঢোকার চেষ্টা করছি।

ডিজি বলেন, বিস্ফোরণে ভবনটির গ্রাউন্ডফ্লোর ও আন্ডারগ্রাউন্ড বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাম ও পিলারগুলোতে ফাটল ধরেছে। ঝুঁকিপূর্ণ বিধায় আমরা ঢুকতে পারছি না। ভেতরে এখনও অনেকে আটকা থাকতে পারেন।

বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার অভিযান শেষে সেনাবাহিনীর টিম, পুলিশের টিম, তদন্তকারীরা তদন্ত শেষ করলে প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

বিস্ফোরণের কারণে ভবনের কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে

Update Time : ০৫:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩