ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ আাসছে শীঘ্রই

অধীর আগ্রহের অপেক্ষায় ছিলেন যারা ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরবর্তী সিজনের জন্য। তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তেমন কোন পরিবর্তন না ঘটিয়েই নাটকপ্রেমী দর্শকদের প্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ শুরু করতে যাচ্ছেন সবাই। অনেক দিন ধরেই এটা নিয়ে আলোচনা, গুঞ্জন চলছে। অবশেষে ঘোষণাটা দিয়েই দিলেন নির্মাতা ও শিল্পীরা। রোববার (১৭ অক্টোবর) ফেসবুকে ‘৪’ লিখে সিজন ফোরের ঘোষণা দিয়েছেন সবাই।

পোস্ট দিয়েছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে অভিনেতা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আরটিভি নিউজ থেকে যোগাযোগ করা হলে নির্মাতা ও অভিনয়শিল্পীরা জানান, সিজন ফোর আসছে।

অমি বলেন “ ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ আসছে এটা নিশ্চিত করলাম। সব কিছু গুছিয়ে খুব দ্রুতই আমরা এর দৃশ্যধারণ শুরু করব। তবে এখনও কারও শিডিউল ঠিক করা হয়নি। তবে আমরা চেষ্টা করব এই বছরের মধ্যেই শুটিং শেষ করে প্রচার করার জন্য। তবে সেটা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকেই প্রচার শুরু হবে। এতটুকু বলতে পারি।”

এর আগে, অমি জানিয়েছিলেন, ‘কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে ভালো কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”

উল্লেখ্য, ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরেও সিজন থ্রির চরিত্রগুলো থাকবে। চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে। শুটিং শুরুর আগে আপাতত ভক্তদের জন্য এতোটুকুই। প্রচার হবে আগের প্লাটফর্মেই।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ আাসছে শীঘ্রই

Update Time : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১