ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

টানা চার দিন ধরে বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। কোথাও কোথাও কোমর পানি, বুক সমান পানি। এতে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ নগরীর খুলশি ও অক্সিজেনের পাহাড়ি এলাকা ছাড়া ৪১ ওয়ার্ডের সবকয়টি এলাকায় এখন থইথই করছে পানি।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট হতে ১০ আগস্ট ২০২৩ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় চবি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

অতি বৃষ্টির জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে

Update Time : ০৭:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩