ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনা জব্দ

শুল্ক গোয়েন্দারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে আনা এসব সোনার (১০৩৪ ভরি) দাম আনুমানিক আট কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে।

অধিদপ্তরের উপপরিচালক সানজীদা খানম বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানের ফ্লাইট ঢাকায় অবতরণ করে। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে সোনা আসবে। এর ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালানো হয়। যাত্রী ছিল না এমন একটি আসনে অভিনব কায়দায় সোনার বারগুলো আনা হয়েছিল।

সানজীদা খানম বলেন, বিমানবন্দরে দায়িত্বে থাকা সব সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। কারা কীভাবে এসব সোনা এনেছে, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনা জব্দ

Update Time : ০৪:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২